ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে পরিবার তাবু বিতরণ

ads

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে স্কুল, কলেজ ও নদী বাঙ্গন এলাকায় ১৫০টি পরিবার তাবু বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ পরিবার তাবু

বিতরণ করা হয়। এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক এমএ রৌফ, মেম্বার ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি

আমিরুল ইসলাম খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের মেম্বার সালাউদ্দিন হায়দার, ইউনিট লেভেল অফিসার এটিএম জিয়াউল এহসানসহ যুব ক্রিসেন্ট ও রেড ক্রিসেন্টের সদস্যরা।

ads
ads
ads

Our Facebook Page